প্রতিষ্ঠানের ইতিহাস

বাঙ্গালা ডাঃ গনি-সাহেরা উচ্চ বিদ্যালয়

সংক্ষিপ্ত বর্ণনাঃ বাঙ্গালা ডাঃ গনি-সাহেরা উচ্চ বিদ্যালয়টি মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন পয়লা ইউনিয়নের বাঙ্গালা গ্রামে অবস্থিত । অত্র বিদ্যালয়ের মোট জমি ১২৮ শতাংশ এর মধ্যে ৭৭ শতাংশ জমির উপর খেলার মাঠ, ১০ শতাংশ অন্যান্য ও ৪১ শতাংশ জমির উপর ০২ টি চারতলা পাকা ঘর বিশিষ্ট বিদ্যালয় ভবনটি অবস্থিত । উক্ত ০২ টি চারতলা ভবনে ১০টি ক্লাস রুম, ০১ টি প্রধান শিক্ষক,০১ টি শিক্ষকদের রুম, ০১ টি হল রুম, ০১টি ছাত্রী কমন রুম, ০১ টি ল্যাব রুম, ০১ টি অফিস কক্ষ, ০১ টি সততা স্টোর, ০১ টি গ্রন্থাগার ও ০১ টি প্রার্থনা কক্ষ রয়েছে ।বাঙ্গালা ডাঃ গনি-সাহেরা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব প্রফেসর ডাঃ এ. এস. এম. এ রায়হান অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান , গ্যাসট্রোএন্টারোলজী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং দাতা ও সভাপতি জনাব সুলতানা নাসিরা খান অবসরপ্রাপ্ত যুগ্মসচিব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা । বিদ্যালয়টি ০১/০১/২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়ে ০১/০১/২০০৮ খ্রিঃ তারিখ হতে ৮ম পাঠদানের অনুমতি ও স্বীকৃতি প্রাপ্ত হয়ে ৩১/০৫/২০১০ খ্রিঃ তারিখে এম. পি. ও ভুক্ত হয়। পরবর্তিতে ০১/০১/২০১১ খ্রিঃ তারিখে নবম শ্রেনির পাঠদানের অনুমতি প্রাপ্ত হয় ও ০১/০১/২০১৫ খ্রিঃ তারিখে মাধ্যমিক স্বীকৃতি প্রাপ্ত হয়ে ০৬/০৭/২০২২ খ্রিঃ তারিখে মাধ্যমিক এম. পি. ও ভুক্ত হয়ে অদ্যাবধি সুনামের সহিত শিক্ষা কার্যক্রম এবং নিয়মিত ম্যানেজিং কমিটির দ্বারা বিদ্যালয়ের  পরিচালিত হয়ে আসছে । বিদ্যালয়ে মানবিক, ব্যবসায় ও বিজ্ঞান শাখা অনুমোদিত ও স্বীকৃত ।   বিদ্যালয়ের EIIN NO -133877 ও বিদ্যালয় কোড – ৪0৪৭ এবং MPO CODE -2802121202 . অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, দুলাল চন্দ্র সরকার , এম. কম, বি. এড । বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ । বর্তমানে তথ্য প্রযুক্তিতে যে জাতি যত বেশি উন্নত সে জাতি ততো বেশি উন্নত, সে দেশ ততো সার্বিক বিষয়ে উন্নত । গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর অধিভুক্ত বাঙ্গালা ডাঃ গনি-সাহেরা উচ্চ বিদ্যালয়টি মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন পয়লা ইউনিয়নস্থ বাঙ্গালা গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ০১/০১/২০০৪ সালে স্থাপিত হয় ।